সারাদেশ

নারায়ণগঞ্জে আমরা জুলাই যোদ্ধার ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি

প্রিন্ট
নারায়ণগঞ্জে আমরা জুলাই যোদ্ধার ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি

প্রকাশিত : ১১ মে ২০২৬, বিকাল ৩:৫২

জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে নারায়ণগঞ্জে ৪১ সদস্য বিশিষ্ট আমরা জুলাই যোদ্ধার জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (১০ মে) সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আসাদুল ইসলাম ইমুন ও সাধারণ সম্পাদক মো. আল মিরাজ এ কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটিতে মো. মাহবুব আলমকে আহ্বায়ক এবং মোয়াজ্জেম হোসেন সাগরকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দিলশাদ আফরিন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে নাজমুল হাসান রুমি দায়িত্ব পেয়েছেন। কমিটিতে ৫ জন যুগ্ম আহ্বায়ক, ৪ জন যুগ্ম সদস্য সচিব এবং ২৯ জনকে কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানান, জুলাইয়ে নারায়ণগঞ্জের রাজপথে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন, মূলত তাদের সমন্বয়েই এই কমিটি গঠিত হয়েছে। বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণ এবং স্থানীয় সমস্যা সমাধানে তারা একতাবদ্ধ হয়ে কাজ করবেন। একইসঙ্গে, দ্রুততম সময়ের মধ্যে জেলার সকল ইউনিট গুছিয়ে পূর্ণাঙ্গ সাংগঠনিক রূপ দেওয়ার জন্য নবগঠিত কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।