বিবৃতিতে বলা হয়, দলের কোনো পদ বা প্রাথমিক সদস্যপদ না থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যক্তি নিজেদের যুবদল নেতা পরিচয় দিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছেন। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। নেতৃবৃন্দ বলেন, দলের নাম ব্যবহার করে যারা অপকর্মে লিপ্ত হবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। শহীদ জিয়াউর রহমানের আদর্শের সংগঠন কোনো অপশক্তির অপকর্মের ঢাল হতে পারে না।
সংগঠনের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে মহানগর যুবদল তিন দফা নির্দেশনা জারি করেছে,
১. যুবদলের নাম ও পদবি ব্যবহার করে অননুমোদিত কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে হবে।
২. সংগঠনের নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত স্বার্থসিদ্ধি বা অপকর্মে জড়ালে সংগঠন তার দায় নেবে না।
৩. পরিচয় জালিয়াতি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি প্রচলিত আইনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বিবৃতিতে যুবদলের ভুয়া পরিচয়দানকারী ও স্বার্থান্বেষী ব্যক্তিদের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়।
মতামত