সারাদেশ

আড়াইহাজারে প্রবাসীর বাড়িতে ডাকাতি: স্বর্ণালঙ্কার লুট আহত ১

প্রিন্ট
আড়াইহাজারে প্রবাসীর বাড়িতে ডাকাতি: স্বর্ণালঙ্কার লুট আহত ১

প্রকাশিত : ১১ মে ২০২৬, সন্ধ্যা ৭:৫২

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক সৌদি প্রবাসীর বাড়িতে গভীর রাতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসের কান্দী এলাকায় প্রবাসী আলিমের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় রাকিব নামের এক ব্যক্তি আহত হয়েছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ১২ থেকে ১৩ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল ওই বাড়িতে হানা দেয়। তারা ঘরের সদস্যদের জিম্মি করে এবং অস্ত্রের মুখে ভয়ভীতি দেখায়। এ সময় ডাকাতিতে বাধা দিতে গেলে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে রাকিব আহত হন।

পরে ডাকাত দল বাড়ি থেকে নগদ প্রায় ২০ হাজার টাকা, আধা ভরি স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা আহত রাকিবকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।