উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফুল আলমের সভাপতিত্বে দুপুরে এমপি হালিমা আরলী শ্রীপুরে পৌঁছালে নেতাকর্মীরা ওয়াপদা বাজারে তাকে ফুলের শুভেচ্ছা জানান। পরে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিলের মাধ্যমে তাকে শ্রীপুর পাবলিক লাইব্রেরির সামনে নিয়ে আসা হয় এবং সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রশিদ ও ফারুকুজ্জামানসহ শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সী রেজাউল করিম উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলা দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী সংবর্ধনায় অংশ নেন।
সংবর্ধনার জবাবে আবেগাপ্লুত কণ্ঠে অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী এমপি বলেন, মাগুরা ও শ্রীপুরের মানুষের এই ভালোবাসা আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। বিএনপি জনগণের দল। মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের সাথে একাত্ম হয়ে আমি এই অঞ্চলের উন্নয়ন ও মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাব।
মতামত