সারাদেশ

জামিনে মুক্তির পরই জেলগেটে ফের আটক সাবেক এমপির ভাই হিশাম

প্রিন্ট
জামিনে মুক্তির পরই জেলগেটে ফের আটক সাবেক এমপির ভাই হিশাম

প্রকাশিত : ১৮ মে ২০২৬, দুপুর ২:৩৬

উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হওয়ার পরপরই জেলগেট থেকে ফের পুলিশের হাতে আটক হয়েছেন মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিশাম। রোববার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মাগুরা জেলা কারাগারের মূল ফটক থেকে তাকে আটক করা হয়।

মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিশামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, একটি নাশকতার মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে পুনরায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি হিশামকে গত বছরের ১ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা থেকে প্রথম গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি মাগুরা জেলা কারাগারে বন্দি ছিলেন। দীর্ঘ কারাভোগের পর গতকাল বিকেলে তিনি জামিনে মুক্ত হলেও কারাফটক পেরোনোর আগেই ফের তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।