সারাদেশ

মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

প্রিন্ট
মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

প্রকাশিত : ১৮ মে ২০২৬, দুপুর ২:৫৮

আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও কৃষকদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মাগুরার শ্রীপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সোমবার (১৮ মে) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মেলার উদ্বোধন করেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাজুল ইসলাম। মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল ও উপজেলা মহিলাদলের সভাপতি শাহানাজ ফেরদৌস হ্যাপিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, কৃষি যন্ত্রপাতি এবং বিভিন্ন ধরনের সবজি ও ফলমূল প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। মেলা প্রাঙ্গণ থেকে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কৃষিবিষয়ক সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে।