সারাদেশ

পাঁচবিবিতে সমবায় সদস্যদের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা

প্রিন্ট
পাঁচবিবিতে সমবায় সদস্যদের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত : ১৮ মে ২০২৬, সন্ধ্যা ৭:৫৫

জয়পুরহাটের পাঁচবিবিতে সমবায় সমিতির সদস্যদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক দিনের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং জেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় তাদের সমবায় ব্যবস্থাপনা, মূলধন গঠন, আয় বৃদ্ধি, সঞ্চয় এবং সমবায় আইন ও বিধিমালা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন উপসহকারী নিবন্ধক ও জেলা সমবায় কর্মকর্তা মহসিন আলী, পাঁচবিবি উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোশারফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান পরিবর্তন সম্ভব। সঠিক ব্যবস্থাপনা এবং সদস্যদের সচেতনতা বৃদ্ধি পেলে সমবায় সমিতিগুলো সমাজ গঠনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।