প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কাশিনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয় আতাইকুলা উচ্চ বিদ্যালয়। এছাড়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন মিথিলা খাতুন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জয়নুল আবেদীন রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না।
এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন, সমবায় কর্মকর্তা মাসুদ রানা, আইসিটি কর্মকর্তা আল রিফাত, একাডেমিক সুপারভাইজার আব্দুর রাজ্জাকসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
মতামত