সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ: ৫০ হাজার টাকা জরিমানা

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ: ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ১৮ মে ২০২৬, রাত ১০:৪৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও বাজারজাতকরণের দায়ে অভিযান চালিয়ে ৫০০ কেজি পলিথিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৮ মে) দুপুরে সাইনবোর্ডের চৌরঙ্গী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশার নেতৃত্বে এ অভিযানে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে ওই এলাকায় একটি পিকআপভ্যানে (নং-১৩-৩৯৮১) নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। এর প্রমাণ পেয়ে প্রায় ৫০০ কেজি পলিথিন জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচ এম রাশেদ জানান, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, মজুত ও বাজারজাতকরণ বন্ধে তাদের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। পরিবেশ রক্ষায় জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।