উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শামসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম।
ফায়ার ফাইটার খায়রুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, স্টাইল স্মিথ সান অ্যাপারেলস লিমিটেডের জিএম মো. আমানউল্লাহ, জ্যেষ্ঠ সাংবাদিক মো. সাইফুল্লাহ এবং কমফোর্ট প্রাইভেট হাসপাতালের পরিচালক রায়হান বিশ্বাস।
সভাপতির বক্তব্যে মো. শামসুর রহমান জানান, ১৯ থেকে ২১ মে পর্যন্ত চলমান এই সপ্তাহ উপলক্ষে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে স্টেশন ভবন সজ্জিতকরণের পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। এছাড়া স্কুল-কলেজ, হাট-বাজার ও শিল্প প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হবে। সমাপনী দিনে গাড়ি-পাম্প, উদ্ধার সরঞ্জামাদির প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সমাপ্তি ঘটবে।
মতামত