উপজেলা বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম এবং সদস্য সচিব ও উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী কুমকুমি খাতুন ২০১২ সালে সহকারী শিক্ষক হিসেবে পেশাগত জীবন শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি শিল্প ও সাহিত্য অঙ্গনেও বেশ সমাদৃত। কবিতা, ছড়া ও গল্প লেখার পাশাপাশি তার হৃদয়ে বাংলাদেশ নামক একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
এছাড়া তিনি মাগুরা সাহিত্য কল্যাণ পরিষদ ও কবি কাজী কাদের নওয়াজ ফাউন্ডেশন-এর সক্রিয় সদস্য হিসেবে স্থানীয় সাহিত্য ও সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
মতামত