আয়োজক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো, সান্তা রেপটরস, দোলপাড়া টাইগার্স, চাটখুর ওয়ারিয়ার্স এবং ফতেপুর ফাইটার্স।
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের প্রসারে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, একরামুল হক তৌহিদ চেয়ারম্যান, আওলাই ইউনিয়ন পরিষদ, ওবাইদুল হক আলম প্রভাষক, কামদিয়া ডিগ্রি কলেজ, রাশেদুল ইসলাম রনি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল, হাম্মাদ মেম্বার, যুব নেতা আতিকুর রহমান আতিক প্রমুখ।
তরুণদের মাঝে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে এবং যুবসমাজকে মাঠমুখী রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
মতামত