শনিবার (২৩ মে) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষার আহ্বান জানিয়ে এমপি আজাদ বলেন, ছেলেমেয়েরা অবসর সময়ে খেলাধুলার মধ্যে থাকলে তারা মাদক ও বাজে কাজ থেকে দূরে থাকবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমানও খেলাধুলার ওপর বিশেষ জোর দিয়েছেন। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি প্রতিশ্রুতি দেন, আগামীতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজনে তার পরিবার সার্বিক পৃষ্ঠপোষকতা করে যাবে।
নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, এছাড়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা যুবদল, মহানগর ছাত্রদল, জেলা মহিলা দলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত