পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় ইউনুস খানের মালিকানাধীন জায়গায় অবস্থিত ওই পরিত্যক্ত গোডাউনে মরদেহটি পাওয়া যায়। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফউজ্জামান জানান, গোডাউনটির সামনের দরজায় তালা লাগানো থাকলেও পেছনের দরজা খোলা ছিল। মরদেহটি সামনের দরজার কাছেই পড়ে ছিল। শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪ থেকে ৫ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত