রোববার (২৪ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। এর আগে রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শম্ভুপুরা সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,শফিকুল ইসলাম (৪২), বাল্কহেডের চালক (সুকানি)। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার রাণীদিয়া এলাকায়। আফজাল হোসেন (২৪), গ্রিজার। তাঁর বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ থানার লালপুর গ্রামে। এ ঘটনায় কলাগাছিয়া নৌ-ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা (নং-৩৯) দায়ের করেছেন।
এসআই মকবুল হোসেন জানান, ঈদে সাধারণ মানুষের নৌপথে যাতায়াত নিরাপদ করতে এবং দুর্ঘটনা এড়াতে শীতলক্ষ্যা নদীতে সব ধরনের বাল্কহেড ও বালুভর্তি ট্রলার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোয় এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও নৌ-পুলিশের এই অভিযান ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
মতামত