আদালত ও স্থানীয় সূত্র জানায়, গত ১৯ মার্চ শহীদ রাব্বি হত্যা মামলায় হাজিরা দিতে গেলে আদালত সেবানন্দ বিশ্বাসের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। দীর্ঘ ২ মাস ৬ দিন কারাভোগের পর সম্প্রতি তিনি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। সোমবার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে তাকে মুক্তি দেওয়া হয়।
তবে কারামুক্ত হয়ে জেলগেটের বাইরে আসা মাত্রই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে ঘিরে ফেলেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে অন্য একটি বিস্ফোরক মামলা রয়েছে। ওই মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে পুনরায় প্রিজন ভ্যানে করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে আবারও কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় আমলসার ইউনিয়নসহ মাগুরার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সেবানন্দ বিশ্বাসের আইনজীবী জানিয়েছেন, নতুন এই মামলার আইনি নথিপত্র হাতে পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে তারা নিম্ন আদালতে জামিনের আবেদন করবেন।
মতামত