মাগুরার শ্রীপুর উপজেলা মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এই সম্মাননা জানানো হয়। ইয়াসমিন শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী। বিভাগীয় পর্যায়ে তার এই অনন্য অর্জনে জেলা ও উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন অ্যাথলেটের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইয়াসমিনের এই সাফল্য পুরো মাগুরা জেলার গর্ব। তৃণমূল পর্যায় থেকে এমন প্রতিভা উঠে আসা অত্যন্ত আনন্দের। আশা করি, সে জাতীয় পর্যায়েও মাগুরার নাম উজ্জ্বল করবে। তার এই অগ্রযাত্রায় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরোসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
এদিকে একই অনুষ্ঠানে, নতুন কুঁড়ি-২০২৬-এর জেলা পর্যায়ে রানারআপ হওয়া শ্রীপুর উপজেলা বালিকা ফুটবল দলের খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দলের ১৭ জন বালিকা ফুটবলারকে বুট ও দুটি ফুটবল উপহার দেওয়া হয়।
মতামত