সারাদেশ

বন্দরে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত কিশোরকে গণপিটুনি

প্রিন্ট
বন্দরে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত কিশোরকে গণপিটুনি

প্রকাশিত : ২৬ মে ২০২৬, রাত ৯:১৫

নারায়ণগঞ্জের বন্দরে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তাসনিম (১৬) নামের এক কিশোরকে গণপিটুনি দিয়েছে ক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (২৬ মে) দুপুরে বন্দর থানার কবিলারমোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে প্রাইভেট পড়া শেষে প্রতিবেশীর বাসায় কার্টুন দেখছিল ওই শিশু। এ সময় পাশের বাসার ভাড়াটিয়া রশিদের ছেলে তাসনিম কৌশলে শিশুটিকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনার পর ভুক্তভোগী শিশুটির বাবা বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মঙ্গলবার দুপুরে কবিলারমোড় এলাকায় তাসনিমকে দেখতে পেয়ে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।