সারাদেশ

বিদেশি তারকাদের চমক: শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনাতুন্দী একাদশ

প্রিন্ট
বিদেশি তারকাদের চমক: শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনাতুন্দী একাদশ

প্রকাশিত : ১ জুন ২০২৬, সন্ধ্যা ৮:৫২

মাগুরার শ্রীপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। জমজমাট এই ম্যাচে দ্বারিয়াপুর ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সোনাতুন্দী ফুটবল একাদশ।

স্থানীয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনালে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড় ছিল। টুর্নামেন্টের মূল আকর্ষণ ছিল বিদেশি ও জাতীয় দলের তারকা খেলোয়াড়দের দৃষ্টিনন্দন ফুটবল প্রদর্শনী। আক্রমণ-পাল্টা আক্রমণে ভরপুর ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের এনামুল হক।

খেলা শেষে সমিতির সভাপতি মিয়া আলী আকবরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন খুলনা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি কাজী হাফিজুর রহমান, মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. আলমগীর হোসেন এবং আমিনুর রহমান খান পিকুল।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এবং সুস্থ বিনোদনের প্রসারে গ্রামীণ জনপদে নিয়মিত এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।