সারাদেশ

রংপুরে ডিবির পৃথক অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

প্রিন্ট
রংপুরে ডিবির পৃথক অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত : ২ জুন ২০২৬, রাত ১১:৩৩

রংপুর মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি এবং গাঁজা সেবনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ জানায়, তাজহাট মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. হাফিজুরকে (৪৭) এবং কোতোয়ালি থানার বেতপট্টি এলাকায় ১৫ পিস ইয়াবাসহ মো. রঞ্জু মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়। এছাড়া একই রাতে কোতোয়ালি থানাধীন সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাঁজা সেবনরত অবস্থায় মো. হাসিবুর রহমান (৩৫) নামে অপর একজনকে আটক করা হয়।

আরপিএমপি সূত্র জানায়, উদ্ধারকৃত ৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক, সন্ত্রাস ও ছিনতাই রোধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।