নিহত আহমদ আলী হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী এবং স্থানীয় মৃত আমানুল্লাহ মেম্বারের ছেলে। আহতরা হলেন, জুয়েল (২৮) ও জামান (৪৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পূর্ব হাজীপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ রাজুর বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ চলছিল। এ সময় টিউবওয়েলের দীর্ঘ লোহার পাইপটি ওপরে তোলার সময় মাথার ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে পাইপ ধরে থাকা আহমদ আলীসহ তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক আহমদ আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জুয়েলকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে এবং জামানকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্কুল দপ্তরীর এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের মাতম চলছে।
মতামত