বর্জ্য অপসারণের এই কার্যক্রমে নেতৃত্ব দেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া। স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে ময়লা ফেলার কারণে দীর্ঘ দিন ধরে তীব্র দুর্গন্ধ ও মশা-মাছির উপদ্রবে অতিষ্ঠ ছিলেন যাত্রী ও এলাকাবাসী। অনেক সময় ময়লার স্তূপের কারণে সড়কে যানজটেরও সৃষ্টি হতো। এই অপসারণের ফলে এলাকাটি দুর্গন্ধ ও যানজটমুক্ত হবে।
গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া বলেন, বর্জ্য ফেলার জন্য আমাদের নিজস্ব কোনো নির্দিষ্ট জমি না থাকায় বাধ্য হয়ে রাস্তার পাশে ময়লা ফেলতে হচ্ছিল। তবে উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত বিরতিতে এগুলো পরিষ্কার করা হচ্ছে। আমরা একটি স্থায়ী ডাম্পিং পয়েন্ট তৈরি করার চেষ্টা করছি, আশা করি দ্রুতই এ সমস্যার স্থায়ী সমাধান হবে।
মতামত