মো. মোতাকাব্বীর আহমেদ বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের একজন কর্মকর্তা। মাগুরায় যোগদানের পূর্বে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে মাঠ প্রশাসন ও সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর।
দায়িত্ব¡ গ্রহণের পর নতুন জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ়করণ এবং একটি স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, বিদায়ী জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মতামত