সারাদেশ

বন্দরে ছাত্র আন্দোলনের মামলার আসামি আক্তারের নির্বাচনী তৎপরতা

প্রিন্ট
বন্দরে ছাত্র আন্দোলনের মামলার আসামি আক্তারের নির্বাচনী তৎপরতা

প্রকাশিত : ৫ জুন ২০২৬, রাত ১১:০৪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আক্তার হোসেনের নির্বাচনী তৎপরতা নিয়ে এলাকায় ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার আসামি হওয়া সত্ত্বেও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি পুনরায় মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এবং সম্প্রতি একটি উঠান বৈঠকও করেছেন।

স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আক্তার হোসেন এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করতেন এবং তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ও তার সমর্থকেরা আন্দোলনকারীদের ওপর হামলায় সরাসরি জড়িত ছিলেন বলেও অভিযোগ এলাকাবাসীর।

আইনি প্রক্রিয়ার মুখোমুখি থাকা অবস্থায় আক্তারের এমন নির্বাচনী তৎপরতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক ও সাধারণ মানুষ। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে আক্তার হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আক্তার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।