সারাদেশ

জলাবদ্ধতা ও মশা প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে পরিচ্ছন্নতা অভিযান

প্রিন্ট
জলাবদ্ধতা ও মশা প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত : ৭ জুন ২০২৬, সন্ধ্যা ৭:৫৪

আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হয়েছে। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় এবং সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার (৭ জুন) এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

অভিযান প্রসঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তার ও জলাবদ্ধতা রোধে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা জরুরি। ময়লা-আবর্জনার কারণে ড্রেন বন্ধ হলে সামান্য বৃষ্টিতেই ভোগান্তি বাড়ে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

জনগণের প্রতি আহ্বান ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার জন্য স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। প্রশাসন জানায়, জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া এই উদ্যোগ শতভাগ সফল করা সম্ভব নয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রেন পরিষ্কারের পাশাপাশি আগামী দিনগুলোতে মশক নিধন (ফগিং ও লার্ভিসাইড স্প্রে) কার্যক্রম আরও জোরদার করা হবে।