স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত নবী হোসেন ওই এলাকায় চিহ্নিত অপরাধী ও ছিনতাইকারীদের আশ্রয়দাতা হিসেবে পরিচিত। ঘটনার দিন শাহাবুদ্দিন গ্যারেজে অবস্থানকালে নবী হোসেন সেখানে ঢুকে আকস্মিক চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নবী হোসেন ক্ষিপ্ত হয়ে শাহাবুদ্দিনকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে শাহাবুদ্দিনের বাম চোখে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। পরে তার কাছ থেকে নগদ টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় অভিযুক্ত।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. ছাব্বির হোসেন জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত