আটক মো. মজিবর খুলনা জেলার রূপসা থানার রামনগর গ্রামের হাবিবুল্লাহর ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার শাহজাহান রোলিং উকিল বাড়ি এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, বৃদ্ধ শিশুটিকে রাস্তার পাশে এক গলির ভিতরে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। ঘটনার সময় এলাকাবাসী আসামিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ফতুল্লা থানা পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, প্রথমে জনতা তাকে আটক করেছিল, পরে আমরা তাকে থানায় নিয়ে আসি। আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
মতামত