রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০ টায় ওই হাসপাতাল থেকে ভার্চুয়ালি দেশের ১০টি জেলায় আইসিইউ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই হুঁশিয়ারি দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী। হাসপাতালের রান্নাঘরে পুরোনো ও ব্যবহারের অনুপযোগী সামগ্রী জমিয়ে রাখার কঠোর সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব নষ্ট জিনিসপত্র দ্রুত অপসারণ করতে হবে। অপরিচ্ছন্ন পরিবেশ থেকে জীবাণু ছড়ালে তা রোগীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। দীর্ঘদিন ধরে চলা এসব অনিয়ম আর সহ্য করা হবে না। এখন থেকে কর্মকর্তাদের জবাবদিহির মধ্যে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর। অতীতের ধ্যানধারণা থেকে বেরিয়ে এসে জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ আবুল কালাম, সাখাওয়াত হোসেন খান, মামুন মাহমুদ, মাশুকুল ইসলাম রাজীব, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমানসহ স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মতামত