সারাদেশ

রংপুর রেঞ্জে মে মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রিন্ট
রংপুর রেঞ্জে মে মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১০ জুন ২০২৬, রাত ১১:১১

রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে মে/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের ডিআইজি জনাব আমিনুল ইসলাম।

সভায় রেঞ্জের অধীন ৮টি জেলার মে মাসের অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয় এবং জেলা ও ইউনিটগুলোর আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ডিআইজি আমিনুল ইসলাম রংপুর রেঞ্জে মাদক, অনলাইন জুয়া, ধর্ষণসহ সব ধরনের অপরাধ নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দেন। একই সাথে অপরাধ নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের পুলিশ সুপারসহ সকল কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, সকল জেলার পুলিশ সুপার (এসপি), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ও হাইওয়ে পুলিশের পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।