ভুক্তভোগী গৃহবধূ সুমাইয়া খান জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওই অজ্ঞাত নারী তাঁর বাসায় এসে নিজেকে বিউটি পার্লারের কর্মী এবং একই এলাকার প্রতিবেশী বলে পরিচয় দেয়। সরল বিশ্বাসে তাকে বাসায় ঢুকতে দেন সুমাইয়া। পরে তাঁর পাশের বাসার আরেক গৃহবধূও সেখানে ফেসিয়াল করতে আসেন। ফেসিয়াল করার এক পর্যায়ে ওই প্রতারক নারী কৌশলে তাদের চেতনাশক খাইয়ে বা শুঁকিয়ে অচেতন করে ফেলে। এরপর সুমাইয়ার গলা থেকে ১২ আনার স্বর্ণের চেইন ও কানের দুল এবং প্রতিবেশীর ৫ আনার কানের দুলসহ মোট ২১ আনা ওজনের স্বর্ণালঙ্কার খুলে নিয়ে চম্পট দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জেসমিন সরকার জানান, এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে প্রতারক ওই নারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মতামত