সারাদেশ

বটিয়াঘাটায় ব্রাজিল-আর্জেন্টিনার অভিনব প্রীতি ফুটবল ম্যাচ

প্রিন্ট
বটিয়াঘাটায় ব্রাজিল-আর্জেন্টিনার অভিনব প্রীতি ফুটবল ম্যাচ

প্রকাশিত : ১২ জুন ২০২৬, সন্ধ্যা ৮:৪২

খুলনার বটিয়াঘাটায় বিশ্বকাপ ফুটবল উন্মাদনাকে আরও প্রাণবন্ত করতে এক অভিনব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে বটিয়াঘাটা উপজেলা পরিষদ মাঠে মর্নিং যুব ফুটবল ক্লাব এই আনন্দঘন ম্যাচের আয়োজন করে। খেলায় খেলোয়াড়রা লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা একাদশের জার্সি পরে মাঠে নামেন।

উত্তেজনাপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনাকে ২-০ গোলে পরাজিত করে জয়লাভ করে ব্রাজিল একাদশ। খেলাটি পরিচালনা করেন অসীত বিশ্বাস, নিশান বৈরাগী ও বিশ্বজিৎ রায়।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মর্নিং ক্লাবের চয়ন বিশ্বাস, পার্থ প্রতীম মন্ডল, শান্তনু মন্ডল, মনোজ দাশ, জুবায়ের হোসেন এবং স্থানীয় সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ব্রাজিল ও আর্জেন্টিনার এই প্রতীকী মহারণ দেখতে মাঠজুড়ে বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে।