সারাদেশ

লালমোহনে তেঁতুলিয়ার ২ কিমি বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ: ১৪০ পরিবারে আতঙ্ক

প্রিন্ট
লালমোহনে তেঁতুলিয়ার ২ কিমি বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ: ১৪০ পরিবারে আতঙ্ক

প্রকাশিত : ১২ জুন ২০২৬, রাত ৯:১১

ভোলার লালমোহনে তেঁতুলিয়া নদীর প্রায় ২ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় করতোয়া আবাসনের ১৪০টি পরিবার। জোয়ারের পানিতে প্রতিদিন প্লাবিত হওয়ায় আবাসনবাসী চরম দুর্দশার মধ্যে পড়েছেন। চলতি বর্ষা মৌসুমে ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ও ঢেউ সরাসরি প্রবেশ করায় আবাসনটি আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গাইমারা এলাকার এই গুরুত্বপূর্ণ বেড়িবাঁধটি দীর্ঘদিন ধরে অরক্ষিত। পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতা ও সময়মতো সংস্কারের অভাবের কারণেই আজ নদীপাড়ের এই পরিবারগুলো অস্তিত্ব সংকটে ভুগছে। নিয়মিত জোয়ার-ভাটায় বাঁধের ভাঙন আরও চওড়া হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে নদীপাড়ের মানুষের। দুর্ভোগ লাঘবে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।