সারাদেশ

পাঁচবিবিতে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণে যুবকদের উদ্বুদ্ধকরণে বিজিবির আলোচনা সভা

প্রিন্ট
পাঁচবিবিতে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণে যুবকদের উদ্বুদ্ধকরণে বিজিবির আলোচনা সভা

প্রকাশিত : ১২ জুন ২০২৬, রাত ৯:৩৭

জয়পুরহাটের পাঁচবিবির কড়িয়া বিওপিতে মাদকযুক্ত সীমান্ত গঠন এবং যুব সমাজকে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এক আলোচনা সভা ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পত্নীতলা (১৪ বিজিবি) ব্যাটালিয়নের তত্ত্বাবধানে ও রাজশাহী সেক্টরের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল এলাকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে পত্নীতলা (১৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত সচিব ড. আ. ন. ম বজলুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহী সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, আনসার ও ভিডিপির উপ-মহাপরিচালক মো. রফিকুল ইসলাম এবং জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।

অন্যান্যদের মধ্যে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ কাশফিয়া তাসরিন, জেলা পুলিশ সুপার, স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং এলাকার সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এই প্রশংসনীয় উদ্যোগের সমাপ্তি ঘটে।