সারাদেশ

বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ট্রাকের ধাক্কা: চালক-হেলপার আহত

প্রিন্ট
বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ট্রাকের ধাক্কা: চালক-হেলপার আহত

প্রকাশিত : ১২ জুন ২০২৬, রাত ৯:৫৬

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১০টার দিকে বন্দর থানার কেওঢালা এলাকায় মহাসড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা মেট্রো ট-১২-৪৬৯২ নম্বরের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ট্রাকটির সামনের কেবিন দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ধামগড় ফাঁড়ি ও কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় ও পথচারীদের সহায়তায় আহতদের উদ্ধার করে মদনপুরের আল বারাকাহ হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।