পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ জন মাদক কারবারি, ১ জন চুরি মামলায়, ৪ জন আদালতের ওয়ারেন্ট মূলে এবং ২ জনকে অন্যান্য অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. নিরব হাসান (২৫), মো. হোসেন মোল্লা (৩৫), রাব্বি (৩১), মো. আক্তার হোসেন ওরফে কানা আক্তার (৪৮), মো. কালোন (২৭), মো. রাব্বি (২৭), সামির (২২) ও মো. হাফিজ শেখ (২২)। তারা সবাই সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদক, চুরি-ছিনতাই ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
মতামত