সারাদেশ

নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করলেন মেম্বার প্রার্থী রহিদুল

প্রিন্ট
নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করলেন মেম্বার প্রার্থী রহিদুল

প্রকাশিত : ১৩ জুন ২০২৬, রাত ১১:২৫

সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে ও ব্যক্তিগত উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ চৌরাস্তা সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ রহিদুল ইসলাম রহিদ।

শনিবার (১৩ জুন) সকালে সরেজমিনে জানা গেছে, গড়েয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুরাতন গড়েয়া বাজারের উত্তর পাশে মুন্সিপাড়া ও সেন্টারগামী গুরুত্বপূর্ণ চৌরাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদাময় ও বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। ফলে ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেলসহ সাধারণ পথচারী, বিশেষ করে শিক্ষার্থী ও অসুস্থ ব্যক্তিদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। এলাকাবাসীর দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘবে মেম্বার প্রার্থী মোঃ রহিদুল ইসলাম রহিদ নিজ উদ্যোগে রাস্তাটিতে ইটের খোয়া ফেলে চলাচলের উপযোগী করে তোলেন। তাঁর এই তাৎক্ষণিক উদ্যোগে স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মাঝে। স্থানীয় বাসিন্দারা জানান, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই যেভাবে তিনি ব্যক্তিগত উদ্যোগে জনভোগান্তি দূর করতে এগিয়ে এসেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।

এ বিষয়ে মোঃ রহিদুল ইসলাম রহিদ বলেন, মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য। জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে এই ওয়ার্ডটিকে একটি আধুনিক ও সুন্দর এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।