পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা সেনানিবাসে কর্মরত ক্যাপ্টেন মঈন খান গাড়িযোগে ঢাকা যাচ্ছিলেন। জোনাকি ফিলিং স্টেশনের সামনে তিনি জানালার পাশে বসে ফোনে কথা বলার সময় ছিনতাইকারী মীরাজ তাঁর মোবাইলটি থাবা দিয়ে টান মেরে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় সেনা কর্মকর্তা তাৎক্ষণিক গাড়ি থেকে নেমে ধাওয়া করে ছিনতাইকারীকে জাপটে ধরেন।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শামীম রেজা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে থানা হেফাজতে নেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, সেনা কর্মকর্তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টার সময় তিনি নিজেই ছিনতাইকারীকে আটকে পুলিশে সোপর্দ করেন। আটককৃত ছিনতাইকারী বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
মতামত