সারাদেশ

সোনারগাঁয়ে পৌর যুবলীগ নেতা আব্দুস সালাম গ্রেপ্তার

প্রিন্ট
সোনারগাঁয়ে পৌর যুবলীগ নেতা আব্দুস সালাম গ্রেপ্তার

প্রকাশিত : ২০ জুন ২০২৬, রাত ৯:৫০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুস সালাম পৌরসভার নোয়াইল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ জানায়, মহাসড়কে মিছিল করে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগে সোনারগাঁও থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিকেলে তাকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।