নিহত হাসান বন্দর থানার রূপালী ১নং গল্লী এলাকার শহীদুল্লাহ্ মিয়ার ছেলে। তার পরিবার দীর্ঘদিন ধরে ওই এলাকার নুরজাফর মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দেড়টা থেকে পৌনে ৩টার মধ্যে কোনো এক সময় শিশুটি নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সদর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নিহতের বাবা শহীদুল্লাহ ও মা আমেনা বেগম হাসপাতালে এসে ছেলের মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মতামত