শনিবার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের বাড়ির পাশের ডালিয়া ক্যানেলসংলগ্ন একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সানজিদা ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়ির আশপাশে খেলাধুলার সময় সানজিদা নিখোঁজ হয়। সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
শনিবার সকালে স্থানীয় কয়েকজন ক্যানেলসংলগ্ন পাটক্ষেতে একটি শিশুর মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা মরদেহটি সানজিদার বলে শনাক্ত করেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। শিশুটির মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
মতামত