সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত : ২২ জুন ২০২৬, রাত ৯:২৮

গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ টাকা ও দুটি মোবাইলসহ ভারতী রানী ভদ্র ওরফে বিথী রহমান (৩০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২২ জুন) পুলিশ সুপারের দিকনির্দেশনায় ডিবি পুলিশের ওসি এটিএম গোলাম রসুলের নেতৃত্বে সদর থানার জমিদারপাড়া এলাকার রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ভারতী রানী ওই এলাকার মোস্তাফিজুর রহমান বাবুর স্ত্রী।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ওই নারী দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আগেরও একাধিক মামলা রয়েছে। অভিযানকালে তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫৪০ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল জানান, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এলাকার সামাজিক পরিবেশ রক্ষায় মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।