র্যাব জানায়, মহাসড়কে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতামূলক ও অপ্রীতিকর কর্মকাণ্ড প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মহাসড়কের পাশাপাশি শহরের বিভিন্ন প্রবেশদ্বারে গভীর রাত পর্যন্ত র্যাবের নিয়মিত টহল দল কাজ করছে।
গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে বিশেষ চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া জনবহুল এলাকা এবং গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তায় র্যাবের পোশাকধারী টিমের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
র্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে র্যাবের এই আভিযানিক কার্যক্রম ও সতর্ক অবস্থান অব্যাহত থাকবে।
মতামত