এর আগে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ৭০০টিরও বেশি প্লাজায় এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার মাহবুবুল আলম খালিদ এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান। শ্রীপুর শাখায় এই ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্থানীয় ম্যানেজার মো. ইব্রাহিম খলিল।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই ক্যাম্পে আগত রোগীদের অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। পরামর্শের পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ, তাৎক্ষণিক ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তচাপ (ব্লাড প্রেসার) পরিমাপসহ বিভিন্ন সাধারণ স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
শ্রীপুর ও এর আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক সাধারণ মানুষ দিনব্যাপী এই ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন। সর্বসাধারণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই ওয়ালটন প্লাজা এই জনকল্যাণমূলক উদ্যোগ নিয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।
মতামত