মামলার একমাত্র আসামি ফালান মিয়া (৩৫) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ এলাকার মৃত মহিউদ্দিন মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, স্বামীর অনুপস্থিতিতে গত শুক্রবার ১৯ জুন সন্ধ্যা ৭টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পুনাইনগর এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। আত্মীয়তার সুবাদে ফালান মিয়া প্রায়ই ওই বাসায় যাতায়াত করতেন। ঘটনার দিন সন্ধ্যায় তিনি বাসায় ঢুকে প্রথমে স্বাভাবিকভাবে কথাবার্তা বলেন। একপর্যায়ে তিনি ওই নারীর মুখ চেপে ধরেন এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীর গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
বন্দর থানা পুলিশ জানায়, ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি ফালান মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মতামত