সারাদেশ

সুনামগঞ্জে আমরা জুলাই যোদ্ধা’র নতুন কমিটি গঠন

প্রিন্ট
সুনামগঞ্জে আমরা জুলাই যোদ্ধা’র নতুন কমিটি গঠন

প্রকাশিত : ১ জুলাই ২০২৬, সন্ধ্যা ৭:২৯

আমরা জুলাই যোদ্ধা সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৯ জুন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক মো. আল মিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

নবগঠিত কমিটিতে মো. হাফিজুল ইসলাম রাজুকে আহ্বায়ক এবং মো. বজলু মিয়াকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করে বলেন, নতুন কমিটি জুলাই আন্দোলনের চেতনা ধারণ ও বাস্তবায়নের পাশাপাশি সংগঠনকে জেলা ও তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।