সারাদেশ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করল মহানগর বিএনপি

প্রিন্ট
নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করল মহানগর বিএনপি

প্রকাশিত : ১ আগস্ট ২০২৬, রাত ১১:০০

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

শনিবার (১ আগস্ট) নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে মহানগর বিএনপির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে আমরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করছি। ভবিষ্যতে তিনি নারায়ণগঞ্জে প্রবেশের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে রেজা রিপন আরও বলেন, তিন প্রজন্মের রাষ্ট্রনায়কের এমন নজির পৃথিবীতে বিরল। সেই তারেক রহমানকে নিয়ে কোনো অবমাননাকর বক্তব্য বরদাশত করা হবে না। ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি এনসিপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেন।

সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।