জানা গেছে, প্রায় ২০ হাজার টাকার বিনিময়ে প্রতিষ্ঠানের খেলার মাঠ বর্গা দেওয়া হয়েছে। বর্তমানে মাঠজুড়ে বিভিন্ন ফসলের আবাদ হওয়ায় শিক্ষার্থীরা সেখানে খেলাধুলা করতে পারছে না। স্থানীয়দের দাবি, এক যুগেরও বেশি সময় ধরে মাঠটি কার্যত খেলাধুলার জন্য ব্যবহার করা হচ্ছে না। এমনকি বর্তমান অনেক শিক্ষার্থী জানেই না যে এটি তাদের প্রতিষ্ঠানের নির্ধারিত খেলার মাঠ।
সরকারি টেক্সটাইল (ভোকেশনাল) ইনস্টিটিউটটি বান্দরবান সদর উপজেলার বালাঘাটা এলাকায় অবস্থিত। ২০০১ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে ১৫৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বান্দরবানের মাধ্যমিক সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আবুল ছালেহ মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ অন্য কাজে ব্যবহার করার সুযোগ নেই। মাঠ শিক্ষার্থীদের খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে হবে। এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিস প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মতামত