সারাদেশ

মিজমিজি দক্ষিণপাড়া কবরস্থান পরিচালনা কমিটি গঠন: সভাপতি জাহাঙ্গীর সম্পাদক ইকবাল

প্রিন্ট
মিজমিজি দক্ষিণপাড়া কবরস্থান পরিচালনা কমিটি গঠন: সভাপতি জাহাঙ্গীর সম্পাদক ইকবাল

প্রকাশিত : ১ জুলাই ২০২৬, রাত ১১:২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া কবরস্থান পরিচালনার লক্ষ্যে ১০১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

কবরস্থানের সার্বিক উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, হিসাব-নিকাশের স্বচ্ছতা এবং দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই কমিটি কাজ করবে।

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে ইকবাল হোসেন (ভেন্ডার) নির্বাচিত হয়েছেন। এছাড়া ফজলুল হক ও মোস্তফা কামালসহ ২১ জনকে উপদেষ্টা এবং জাকির হোসেন ও হাজী নাছির উদ্দিনসহ ১৪ জনকে সহ-সভাপতি মনোনীত করা হয়েছে।

যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও স্বপন আলী বেপারীসহ ৮ জন, সাংগঠনিক সম্পাদক হাজী বরকত উল্লাহ, অর্থ সম্পাদক জালাল উদ্দিন প্রধান, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমদাদুল হক সুমন, রক্ষণাবেক্ষণ সম্পাদক মোতালেব মিয়া, ধর্ম-বিষয়ক সম্পাদক আফছার উদ্দিন এবং সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সোহান।

কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসী আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতায় মিজমিজি দক্ষিণপাড়া কবরস্থানটি অচিরেই একটি আদর্শ ও সুশৃঙ্খল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।