নিহত নয়ন ড. আজহারউদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ট্রান্সপোর্ট ব্যবসায়ী সালাউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে প্রকাশ্যে নয়নের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলায় আহত বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনার পরপরই অভিযুক্ত মানিক লালমোহন থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
নয়ন হত্যার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। তারা দ্রুত হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত