সমিতির সভাপতি ও অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মিয়া আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর নির্মল কুমার সাহা, নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মুন্সি মোখলেছুর রহমান, শ্রীপুর সরকারি কলেজ-টিকাবিলার অধ্যক্ষ জালাল উদ্দীন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম সমির প্রমুখ।
জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে শাওনের গর্বিত পিতা মনিরুজ্জামান মোহন ও মাতা ফাহিমা বেগম উপস্থিত ছিলেন।
এর আগে, জেলার প্রবেশপথ ওয়াপদা মোড় থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে শাওনকে নিজ গ্রামে বরণ করে নিয়ে আসা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
উল্লেখ্য, মেধাবী শাহরিয়ার জামান শাওন এর আগে সেনাবাহিনীতে কমিশনড পদে এবং বিসিএস শিক্ষা ও সমবায় ক্যাডারেও সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।
মতামত